ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়াল, মৃত্যু ৩ হাজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২০ | ২২:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ভারতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে আরও ৪ হাজার ৯৭০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ১৩৯ জনে। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯ জনের। খবর এনডিটিভির
দেশটিতে ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এরইমধ্যে একাধিক রাজ্য বাজার, স্থানীয় গণপরিবহন, সেলুন খোলার অনুমতি দিয়েছে করোনামুক্ত এলাকাগুলিতে।
বহু রাজ্য বাজার খোলার নির্দেশিকা জারি করেছে, স্থানীয় পরিবহন এবং করোনাভাইরাসমুক্ত এলাকাগুলিতে সেলুন খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে স্কুল, কলেজ, সিনেমা হল, শপিং মলগুলি বন্ধ রাখতে বলা হয়েছে।
বাস ও অন্যান্য পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে। যদিও বিমান ও মেট্রো চলাচল বন্ধই রাখা হয়েছে।