ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় লকডাউনের মধ্যে শরণার্থী শিবিরে অভিযান

মালয়েশিয়ায় লকডাউনের মধ্যে শরণার্থী শিবিরে অভিযান
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২০ | ০৩:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মালয়েশিয়ায় করোনা পরিস্থিতিতে লকডাউনের আওতা বাড়ানো হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজধানী কুয়ালালামপুরের কাছে একটি অস্বীকৃত শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই খবর দিয়েছে।

স্টার নামক একটি পত্রিকা লিখেছে, বুধবার সকালে পুলিশ ট্রাক নিয়ে এসে হাজির হয়। পেটালিং জয়া পুরনো শহরের কাছে ক্যাম্গুরোয় রেইড চালায় তারা।

স্থানীয় সংসদ সদস্য মারিয়া চিন আবদুল্লাহ বলেন, আমরা অভিবাসনপ্রত্যাশীদের ক্যাম্পগুলোতে খাবার বিতরণ করছিলাম। এসময় পুলিশ এসে অভিযান চালায়। তারা আমাদের এটাও বলে, আমাদের উচিত করোনা পরিস্থিতি সম্পর্কে অবহিত খাকা।

পরে এক বিবৃতিতে মারিয়া চিন আব্দুল্লাহ বলেন, কর্তপক্ষের উচিত হবে না করোনাকে অভিবাসনপ্রত্যাশীদের ওপর অস্ত্র হিসেবে ব্যবহার করা। এমন দুর্যোগের দিনে তারাও আমাদের কাছ থেকে সহানুভূতি ও ভাল আচরণ আশা করে। তারা যে কুসংস্কার ও বৈষম্যের মুখোমুখি হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়। বিশেষত এরকম সঙ্কটের সময়ে কারোরই এইরকম ক্রোধের মুখোমুখি হওয়া উচিত নয়।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এর আগেও অভিবাসনপ্রত্যাশীদের ক্যাম্পে অভিযান চালানো হয়েছিল।

আরও পড়ুন

×