ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কাশ্মীরকে ভারতের ‘নিজস্ব সমস্যা’ বলল তালেবান

কাশ্মীরকে ভারতের ‘নিজস্ব সমস্যা’ বলল তালেবান
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২০ | ০৫:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কাশ্মীর সমস্যাকে ভারতের নিজস্ব সমস্যা বলে মন্তব্য করেছে আফগান তালেবান।কাতারের রাজধানী দোহায় তালেবান পলিটিক্যাল অফিসের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তালেবান ভারতে পাকিস্তানি স্টাইলে ‘গাজওয়া-ই-হিন্দ’ অর্থাৎ পবিত্র লড়াই বা জেহাদ চালাবে না। খবর জি নিউজের।

এক টুইট বার্তায় মুখপাত্র সুহাইল শাহীন জানান, আফগানিস্তানের ইসলামি আমিরাতের সঙ্গে ভারতের কোনো বিরোধ নেই। ভারত ভিন্ন দেশ। ইসলামি আমিরাতের বৈশিষ্ট্য হলো, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখা। প্রতিবেশীর ক্ষতি হয়, এমন বিষয়ে হস্তক্ষেপ না করা।

এদিকে কিছু কিছু ভুয়া টুইটার থেকে সবসময় প্রচার করা হয়, আফগানিস্তান ও ভারতের মধ্যে বন্ধুত্ব হতে পারে না। বলা হয়, ভারতের কাছ থেকে কাশ্মীর দখল করে নেবে তালেবান। এসব টুইটে তালেবানের রাজনৈতিক ও সামরিক মুখপাত্রের বরাত দিয়ে এসব প্রচারণা চালানো হয় বলে দাবি করেন সুহাইল শাহীন। বিশেষ করে পাকিস্তানের এসব প্রপাগন্ডায় সায় দেয়ার কোনো ইচ্ছে নেই জানিয়েছে তালেবানের উঁচু মহল। তারা বলেছে, আফগানিস্তানে শান্তি ও উন্নয়নে ভারত কাজ করছে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই

চলতি মাসের শুরুতে দোহা থেকে সংবাদ সংস্থা ডব্লিউআইইউএনকে সুহাইল শাহীন জানিয়েছিলেন,  আমাদের জাতীয় স্বার্থ এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে আমরা ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখতে চাই এবং আফগানিস্তানের ভবিষ্যৎ পুনর্গঠনে তাদের অবদান এবং সহযোগিতার জন্য স্বাগত জানাতে চাই। 

তিনি বলেন, ইসলামি আমিরাত অব আফগানিস্তান আফগানিস্তানের অভ্যন্তরীণ একটি আন্দোলন। এটা আমাদের জাতীয় ইসলামি মুভমেন্ট। আমরা বাইরের দখলদারিত্ব থেকে আমাদের দেশকে বাঁচানোর কাজ করছি। দেশের চৌহদ্দির বাইরে আমাদের কোনো কাজ নেই।

আরও পড়ুন

×