ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঘূর্ণিঝড় আম্পান এত শক্তিশালী?

ঘূর্ণিঝড় আম্পান এত শক্তিশালী?
×

সর্বশেষ উপগ্রহ চিত্র।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২০ | ০৬:০০ | আপডেট: ২০ মে ২০২০ | ০৬:১৭

নাসার উপগ্রহে ঘূর্ণিঝড় ‘আম্পানের’ এর চিত্র প্রকাশ পেয়েছিল। এবার হাতে এলো ভারতের ইনস্যাটের সর্বশেষ উপগ্রহ চিত্র। এই ছবিতে বোঝা যাচ্ছে কতটা ভয়াবহ রুপ ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘আম্পান’।

ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের স্থলভাগের সন্নিকটেই রয়েছে ঘূর্ণিঝড় আম্পান। এই ভয়ঙ্কর সুপার সাইক্লোনের অবস্থানের ফলে সমুদ্রপৃষ্ঠে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জমে রয়েছে জলীয় বাস্প।

বেলা ২ টা ৩০ থেকে ২ টা ৫৬ মিনিটের মধ্যে এই ছবিটি তোলা হয়। এই সময়ে সাগরদ্বীপ থেকে আম্পানের দূরত্ব ছিল আনুমানিক ৪৫ কিলোমিটার। ২৮ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখী হয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছিল আম্পান। ততক্ষণে জোরালো হাওয়া বইতে শুরু করেছে গোটা সুন্দরবনে। জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে দিঘাতে। স্থলভাগে আম্পান আছড়ে পড়ার আগেই বাঁধ ভেঙে নামখানায় বেশ কিছু কাঁচা মাটির তৈরি বাড়ির চাল উড়ে যায়।

মঙ্গলবারও ‘আম্পানের’ উপগ্রহচিত্র তোলে নাসার টারে স্যাটেলাইট। সেখানেও দেখা যায় নিজের কেন্দ্রের চারিদিকে প্রবল বেগে ঘুরছে এই ঘূর্ণিঝড়।

আরও পড়ুন

×