ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

৮ জুন থেকে পশ্চিমবঙ্গে খুলছে সব অফিস

৮ জুন থেকে পশ্চিমবঙ্গে খুলছে সব অফিস
×

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২০ | ২২:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ভারতের পশ্চিমবঙ্গে ৮ জুন থেকে সব অফিস খুলবে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ১ জুন থেকে রাজ্য অনেকটাই স্বাভাবিক ছন্দে হাঁটবে। ওইদিন থেকেই রাজ্যের সমস্ত চা এবং জুট শিল্প খুলবে। পাশাপাশি আগামী ৮ জুন থেকে রাজ্যের সমস্ত অফিস পুরোদমে খুলে যাবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। খবর এনডিটিভির

এদিকে ১ জুন থেকে রাজ্যের সমস্ত মন্দির-মসজিদ-গির্জা খোলার অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে করোনাভাইরাসে সংক্রমণ এড়াতে কোনো ধর্মস্থানেই একসঙ্গে ১০ জনের বেশি মানুষ সেখানে ঢুকতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন মমতা।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ৬-৮ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক। রাজ্যের সব মানুষকেই এটা মেনে চলতে হবে। সেইসঙ্গে মাস্ক, স্যানিটাইজেশন এবং হাত ধোয়া আবশ্যিক।

অন্য রাজ্য থেকে সামাজিক দূরত্ব না বজায় রেখেই পরিযায়ীদের ফেরানো হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন,  শ্রমিক স্পেশালের নামে আসলে করোনা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। শ্রমিক স্পেশ্যাল ট্রেনে পরিযায়ী শ্রমিকরা আসছেন। সেখানে তো আদৌ কোনও সুরক্ষাবিধি মানা হচ্ছে না। 

এখনও পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৯৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৭০৬ জন। 


আরও পড়ুন

×