বর্ষা ও আমার রঙিন দিন
লিখেছে রুদ্রদীপ পাল
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৭:৪০
| প্রিন্ট সংস্করণ
বর্ষা আমার পছন্দের ঋতু। বর্ষাকাল ভালো লাগার অনেক কারণ আছে। বর্ষার আকাশে মেঘ ও রোদের লুকোচুরি খেলা দেখে ভালো লাগে।
এই ঋতুতে কখনো গরম, কখনো ঠান্ডা থাকে, আবার ঝমঝম করে বৃষ্টি পড়ে। আবার বৃষ্টির পর সাত রঙের রংধনুও দেখা যায়। স্কুল ছুটির দিনে রঙিন কাগজের নৌকা বানিয়ে ভাষাই উঠানে জমে থাকা বৃষ্টির জলে। আরও কতো কী! এই সময় খালে ও বিলে জল বেড়ে যায়। চারপাশের গাছপালা বৃষ্টির ছোঁয়ায় সবুজ হয়। বর্ষাকালেই সবচেয়ে বেশি ফুল ফোটে। যদিও অনেক ফুল চিনি না! রঙিন সব ফুলের মধ্যে বেলি, জুঁই, গন্ধরাজ, টগর, জবা, বকুল, মোরগঝুঁটি, শাপলা ও কচুরিপানার ফুল চোখে পড়ে। আরেকটি সবচেয়ে সুন্দর ফুল কদম। এর গন্ধও বেশ মিষ্টি। গ্রামের বাড়ির আঙিনায় আমাদের একটি উঁচু ও বড় কদমগাছ আছে। বর্ষা ঋতুতে কদমের সাদা ও হলুদ রঙের ফুল ফোটে। একা ফুল পাড়া আমার জন্য সহজ নয়! তাই বাবা গাছে ওঠে কদম ফুল পেড়ে দেন। সেই ফুল দিয়ে খেলা করি। একদিন বিকেলে, বৃষ্টিতে ভিজে বন্ধুদের সঙ্গে দল বেঁধে মাঠে ফুটবল খেলতে নেমেছিলাম। তারপর তিন দিন জ্বর! ভয়াবহ ব্যাপার। মা আমার মাথায় জল ঢালছে, আর বলছেন, ‘বৃষ্টি ডাকছে, আবার যাও ভিজে ফুটবল খেলো গিয়ে।’
মাকে না জানিয়ে একটু সুস্থ হতেই বাবার সঙ্গে নৌকা নিয়ে শাপলা বিলে ছিপ দিয়ে মাছ ধরতে যাই। সেদিনও বৃষ্টি! বর্ষার বৃষ্টি ভেজার রঙিন আনন্দে বাবা-ছেলে
দুজনেই ভিজতে ভিজতে মায়ের বকার কথা মনে পড়ে!
১+৩+৪ বছর; দ্বিতীয় শ্রেণি, টংগিবাড়ী সানরাইজ কিন্ডারগার্টেন
- বিষয় :
- গল্প