ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

অভিমত

দেশের অর্থনীতিতে এমএসএমই খাত অন্যতম প্রধান চালিকাশক্তি

দেশের অর্থনীতিতে এমএসএমই খাত অন্যতম প্রধান চালিকাশক্তি
×

শরীফ মোহাম্মদ মহসীন

শরীফ মোহাম্মদ মহসীন এসএমই প্রধান এনসিসি ব্যাংক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৭:৫২

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের অর্থনীতিতে এমএসএমই খাত বর্তমানে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জিডিপি, শিল্প উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণে এই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিডিপিতে এ খাতের অবদান প্রায় ২৫ শতাংশ এবং মোট কর্মসংস্থানের ৮০ শতাংশের বেশি এ খাতের মাধ্যমে সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তারা নতুন কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথে এমএসএমই খাতের গুরুত্ব দিন দিন আরও বাড়ছে। 

তবে এ খাত এখনও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রাতিষ্ঠানিক অর্থায়নের সীমিত সুযোগ, প্রযুক্তিগত পশ্চাৎপদতা, বাজার সম্প্রসারণে প্রতিবন্ধকতা, ব্যবসায়িক সক্ষমতার ঘাটতি এবং প্রয়োজনীয় পরামর্শ সেবার অভাব উদ্যোক্তাদের অগ্রযাত্রাকে অনেক সময় বাধাগ্রস্ত করে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এমএসএমই খাতের জন্য বিভিন্ন রিফাইন্যান্স, প্রিফাইন্যান্স এবং ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করেছে, যা উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তি সহজতর করেছে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ খাতে আরও বেশি মনোযোগী হতে উৎসাহিত করছে। এসব উদ্যোগ দেশের উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে এনসিসি ব্যাংক এমএসএমই অর্থায়নকে ব্যবসায়িক কৌশলের কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছে। বর্তমানে এনসিসি ব্যাংকের মোট ঋণের প্রায় ২৪ শতাংশই এমএসএমই খাতে বিনিয়োগ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে এই হার ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ব্যাংক কাজ করে যাচ্ছে। এটি জাতীয় অর্থনৈতিক অগ্রাধিকার ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। উদ্যোক্তাদের বহুমাত্রিক চাহিদা পূরণে ব্যাংক ৮টি স্পেশাল এসএমই লোন প্রোডাক্ট চালু করেছে। এর মধ্যে রয়েছে কার্যকরী মূলধণ ঋণ, মেয়াদি ঋণ, সাপ্লাই চেইন ফাইন্যান্স, নারী উদ্যোক্তা ঋণ, স্টার্টআপ ফাইন্যান্স, ট্রেড ফাইন্যান্সসহ খাতভিত্তিক অর্থায়ন সুবিধা। পাশাপাশি উদ্যোক্তাদের সঞ্চয় সংস্কৃতি ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে দুটি বিশেষ এসএমই ডিপোজিট প্রোডাক্ট রয়েছে। তাছাড়া নিয়মিত ঋণ ও আমানত সেবামূলক প্রোডাক্টগুলোতে রয়েছে গ্রাহকের সব ধরনের চাহিদা পূরণের জন্য।
প্রতিযোগিতামূলক সুদের হার, সহজ ডকুমেন্টেশন এবং দ্রুত ঋণ অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে এনসিসি ব্যাংক উদ্যোক্তাদের জন্য সময়োপযোগী আর্থিক সহায়তা নিশ্চিত করে আসছে। অর্থায়নের পাশাপাশি এনসিসি ব্যাংক উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন অ-আর্থিক সেবাও প্রদান করছে। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আর্থিক সাক্ষরতা এবং ব্যবসায় ব্যবস্থাপনা সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। এনসিসি ব্যাংক সবসময় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে যাচ্ছে। ইডিপি-সংযুক্ত অর্থায়ন কার্যক্রমে এনসিসি ব্যাংক দেশের অন্যতম শীর্ষ পারফরমার হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং সর্বাধিক ঋণ বিতরণকারী ব্যাংকগুলোর মধ্যে স্থান অর্জন করছে। এ সাফল্যের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রশংসাও অর্জন করেছে এনসিসি ব্যাংক। এসএমই ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এনসিসি ব্যাংক এসএমই ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

আরও পড়ুন

×