ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাবুল ও আফগান সীমান্তে ফের হামলা পাকিস্তানের

কাবুল ও আফগান সীমান্তে ফের হামলা পাকিস্তানের
×

পাকিস্তানের হামলায় বাণিজ্যিক উড়োজাহাজের তেল ডিপোতে আগুন জ্বলছে। শুক্রবার আফগানিস্তানের কান্দাহারে। ছবি: এএফপি

ডয়চে ভেলে

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১৬:৪৮

আফগানিস্তানের সীমান্ত প্রদেশ ও রাজধানী কাবুলে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত নতুন করে হামলা চালিয়েছে পাকিস্তান। কাবুল পুলিশের মুখপাত্র খালিল জারদান জানিয়েছেন, বোমা হামলায় চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। 

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে জানান, কান্দাহারের দক্ষিণ, পাকতিয়া এবং পাকতিকা অঞ্চলে পাকিস্তান আক্রমণ চালিয়েছে। অপর একটি পোস্টে জাবিউল্লাহ জানান, পাকিস্তানের বিমান বাহিনী কান্দাহার বিমানবন্দরে একটি বেসরকারি বিমান পরিষেবা কাম এয়ারের জ্বালানি ডিপোতেও হামলা করেছে। 

কিছুদিন ধরে এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে- এমন অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান।

আরও পড়ুন

×