ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৫:২৫
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল এবং ফিলিপাইন কেঁপে উঠেছে ৬ মাত্রার ভূমিকম্পে।
শনিবার দুপুরের দিকে এ ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইন্দোনেশিয়ায় কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় তালাউদ দ্বীপে। ইউএসজিসের বিবৃতিতে বলা হয়েছে, তালুদ দ্বীপ থেকে ৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে ফিলিপিনো দ্বীপ মিন্দানাওয়ে ভূপৃষ্ঠের ৯৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী কম্পন অনুভূত হলেও ভূমিকম্পে হতাহত কিংবা উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।
চলতি শতকে ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০০৪ সালে। ৯ দশমিক ১ মাত্রার সেই ভূমিকম্প ও তার জেরে সৃষ্ট সুনামিতে দেশটিতে প্রাণ হারিয়েছিলেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।
- বিষয় :
- ভূমিকম্প
