ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা

নন্দীগ্রাম এবারও শুভেন্দুর দখলে

নন্দীগ্রাম এবারও শুভেন্দুর দখলে
×

শুভেন্দু অধিকারী

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ২০:০৮ | আপডেট: ০৪ মে ২০২৬ | ২০:১০

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণা চলছে আজ সোমবার। এখন পর্যন্ত সম্পূর্ণ ফল জানা না গেলেও এটা স্পষ্ট হয়ে গেছে, তৃণমূলের ‘দিদি’র শাসনের অবসান ঘটছে এই রাজ্যে, কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির দল গড়তে যাচ্ছে সরকার। এদিন বেসরকারি ফলাফলে নন্দীগ্রাম আসনে পবিত্র করকে হারিয়ে ১০ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী।

হলদি নদীর তীরের এই জনপদ গত বিধানসভা নির্বাচনেও আলোচনায় ছিল। শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনাপর্ব শেষে শেষ হাসি হাসেন শুভেন্দুই। মুখ্যমন্ত্রী মমতাকে তিনি হারিয়েছিলেন ১,৯৫৬ ভোটে। সেই ফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। পাঁচ বছর পরে আরও একটি বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়ে গেলেও হাইকোর্টে সেই মামলার নিষ্পত্তি হয়নি।

এ বারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামকে ‘বিশেষ গুরুত্ব’ দিয়েছিলেন অভিষেক। গত জানুয়ারিতে নন্দীগ্রামের দু’টি ব্লকে স্বাস্থ্যশিবির সেবাশ্রয় করেছিলেন তিনি। ১৬ দিনে যে শিবিরে পরিষেবা গ্রহণ করেছিলেন প্রায় ৫০ হাজার মানুষ। শিবিরের উদ্বোধন করতে নিজে নন্দীগ্রামে গিয়েছিলেন অভিষেক। ডায়মন্ড হারবারের বাইরে একমাত্র নন্দীগ্রামেই সেবাশ্রয় হয়েছে অভিষেকের উদ্যোগে।

আরও পড়ুন

×