ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি ঘোষণা

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি ঘোষণা
×

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০৪:০১

চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে রাশিয়া ও ইউক্রেন পৃথক ও ভিন্ন ভিন্ন সময়ের জন্য একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

রাশিয়ার পক্ষ থেকে আগামী ৮-৯ মে যুদ্ধবিরতির কথা বলা হলেও, ইউক্রেন ৫ মে থেকেই নিজস্ব যুদ্ধবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

গত সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তাদের যুদ্ধবিরতি কার্যকর থাকবে ৮-৯ মে।

অন্যদিকে জেলেনস্কি ঘোষণা করেন, ইউক্রেন গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকেই নিজস্ব যুদ্ধবিরতি কার্যকর করবে। যে কোনো বার্ষিকী উদযাপনের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। রয়টার্স।

আরও পড়ুন

×