ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
×

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিবিসি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৩

ইরান ‘মরীয়া হয়ে একটি চুক্তি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে।

আইরিশ ওপেন গলফ টুর্নামেন্টের সময় প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইরান মরীয়া হয়ে একটি চুক্তি করতে চাচ্ছে। তারা বারবার ফোন করছে। তারা চুক্তি করতে চায়। কিন্তু তাদেরকে সঠিক চুক্তিই করতে হবে। সঠিক না হলে কোনো চুক্তি আমি গ্রহণ করবো না।’

যুক্তরাষ্ট্রে পেট্রোলিয়াম বা জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ছয় ডলারের বেশি বেড়ে যাওয়ার পর, গত কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন, আগামী ১৩ নভেম্বর নির্বাচনের পর তেলের দাম হঠাৎ করে অনেক কমে যাবে।

আজ রোববার তিনি আরেকবার বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেই, এমনকি তার আগেও শেষ হতে পারে। তবে নিশ্চিতভাবেই নির্বাচনের ঠিক পরপরই শেষ হবে এবং ডিজেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের উপস্থিতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিষয়টি তাকে উদ্বিগ্ন করে না। এটা দেশগুলোর নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার।

ইরান জানিয়েছে, আগামীকাল ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন রুট নিয়ে আলোচনা করা হবে।

এদিকে আব্বাস আরাঘচি স্পষ্টভাবে বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের শর্ত হলো, আমেরিকাকে অবশ্যই ইসলামাবাদ সমঝোতা স্মারকে তাদের দেওয়া প্রতিশ্রুতিতে ফিরতে হবে।

আরও পড়ুন

×