ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জার্মানির সহিংসতায় অভিবাসীদের দুষছেন রাজনীতিবিদরা

জার্মানির সহিংসতায় অভিবাসীদের দুষছেন রাজনীতিবিদরা
×
×

ফিলিস্তিনের পতাকা হাতে এক বিক্ষোভকারী। গত শনিবার জার্মানির ফ্রাঙ্কফুর্টে। ছবি: এএফপি

আরটি ও এএফপি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৩:০৮

জার্মানির একাধিক শহরে সহিংসতা ও ফ্রাঙ্কফুর্টে লুটপাটের ঘটনায় অভিবাসীদের দুষছেন রাজনীতিবিদরা। কেন্দ্রীয় ও হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনার দায় সরাসরি অভিবাসী পরিবারগুলোর ওপর দিয়েছেন। আর ডানপন্থি দল এএফডি সহিংসতার জন্য অনিয়ন্ত্রিত অভিবাসনকে দায়ী করেছে।

স্থানীয় সময় গত শনিবার রাতে বার্লিনসহ কয়েকটি শহরে জেন-জি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হেসে রাজ্যে ফ্রাঙ্কফুর্টের বিভিন্ন দোকানে ভাঙচুর, লুটপাট ও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। শহরটি জার্মানির আর্থিক রাজধানী হিসেবে পরিচিত।

ক্ষতিগ্রস্ত ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে ৫টিতে লুটপাট চালানো হয়। এসব ঘটনায় পুলিশ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে। দেশটির গণমাধ্যম বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড বলেছেন, এ অস্থিরতার জন্য বামপন্থি গোষ্ঠী ও অভিবাসী সম্প্রদায়ের দুষ্কৃতকারীরা দায়ী।

অপরদিকে রোববার এক সংবাদ সম্মেলনে হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোসেক বলেন, সহিংসতার ব্যাপকতা দেখে তিনি স্তম্ভিত। পুলিশকে ১ থেকে দেড় হাজার দাঙ্গাকারীর মুখোমুখি হতে হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ১৩ থেকে ২৯ বছরের মধ্যে।

রোমান পোসেক বলেন, ‘ফ্রাঙ্কফুর্টে বামপন্থি উগ্রবাদী ও সহিংসতায় জড়িত তরুণদের কারণে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। তাদের অধিকাংশই অভিবাসী পরিবারের।’

অন্যদিকে কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) দাবি, বামপন্থি উগ্রবাদ ও নিয়ন্ত্রণহীন অভিবাসন এই সহিংসতার জন্য দায়ী।

আরও পড়ুন

×