ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট করোনা আক্রান্ত

মেক্সিকোর প্রেসিডেন্ট করোনা আক্রান্ত
×

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদ- ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ০৬:৪৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ | ০৬:৫১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদ। রোববার টুইট বার্তায় করোনা শনাক্তের খবর তিনি নিজেই প্রকাশ করেন।

জানিয়েছেন, কোভিড পরীক্ষায় তার পজিটিভ এসেছে। খবর বিবিসির

৬৭ বছর বয়সী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর আরও জানিয়েছেন, এ পরিস্থিতিতে বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন তিনি।

মেক্সিকোর ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা হোসে লুইস আলোমিয়া দেগারা সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্টের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, মেক্সিকোতে এখন পর্যন্ত ১৭ লাখ ৬৩ হাজার ২১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে এক লাখ ৪৯ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্টের করোনা পজিটিভ হওয়ার খবর এল।

আরও পড়ুন

×