জয় পেলেন রুশনারা-আফসানাও
রুশনারা আলী (বায়ে) ও আফসানা বেগম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০১:৫৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০২:০২
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রূপা হকের পর বাংলাদেশি বংশোদ্ভূত আরও ২ নারী জয়ী হয়েছেন। তারা সবাই লেবার পার্টির হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
তারা হলেন- রুশনারা আলী ও আফসানা বেগম।
বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ৪৪ হাজার ৫২টি ভোট পেয়ে জয় পেয়েছেন রুশানারা আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির নিকোলাস স্টোভোল্ড পেয়েছেন ৬ হাজার ৫২৮টি ভোট।
অন্যদিকে পপলার অ্যান্ড লাইমহাউস থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে আফসানা বেগম ৩৮ হাজার ৬৬০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির শিউন ওকে পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট।
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হয়। চলছে ভোট গণনা। কোনো কোনো আসনের ফলাফল এরই মধ্যে পাওয়া গেছে। বুথ ফেরত জরিপের তথ্য বলছে, বরিস জনসনের কনজারভেটিভ দল বিশাল জয় পেতে যাচ্ছে। তাদের আসন আগেরবারের চেয়ে ৫০টি বেড়ে ৩৮৬ হতে পারে। অন্যদিকে লেবার পার্টির আসন ৭১টি কমে ১৯১টি হবে বলে পূর্বাভাস।
- বিষয় :
- যুক্তরাজ্য
- লেবার পার্টি
