ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

উত্তরপূর্ব ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সতর্কতা

উত্তরপূর্ব ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সতর্কতা
×

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিক্ষোভ চলছে-এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ২৩:১৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৯

নাগরিকত্ব আইন নিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিক্ষোভ চলছে। অনেক জেলায় সহিংসতাও হয়েছে। এ অবস্থায় আসাম, মেঘালয়, গুয়াহাটিসহ উত্তর-পূর্ব ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। 

বিশেষ প্রয়োজন ছাড়া এই সমস্ত অঞ্চলে আপাতত ভ্রমণ না করার পরামর্শই দেওয়া হয়েছে প্রবাসী ভারতীয় এবং মার্কিন নাগরিকদের। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার রাতে নাগরিক বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই দেশের আইনে পরিণত হয়েছে এই বিল। তারপর থেকেই সহিংস আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলে।

আসামের রাজধানী গুয়াহাটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। স্থগিত রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। 

এ পরিস্থিতিতে এই সমস্ত অঞ্চলে ভ্রমণের সময় গাড়িতে ভাঙচুর চালানো হতে পারে এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশ দু’টি।

প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াহাটি। বহু নাগরিক এই আইনের ফলে হারিয়েছেন তাদের দীর্ঘদিনের নাগরিকত্ব। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। কারফিউয়ের প্রতিবাদে পথে নেমেছেন তারা। বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে নিহত হয়েছেন দু'জন বিক্ষোভকারী।

ভারতের এমন পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহলও। শুক্রবার বাংলাদেশের যুগ্ম কমিশনারের গাড়িতে ভাঙচুর চালানো হয়। এরপর সফর বাতিল করেছেন দু’জন বাংলাদেশি। আগামী সপ্তাহে গুয়াহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্মেলন স্থগিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। 

জাতিসংঘের মানবাধিকার দফতরও দাবি করেছে, দেশ থেকে মুসলিম নাগরিকদের সরাতে ভারতের এই নয়া নাগরিকত্ব আইন ‘বৈষম্যমূলক’।

আরও পড়ুন

×