ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পুলিশ

ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পুলিশ
×

হাসান নিয়াজি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ২৩:২৪ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ২৩:৫৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাতিজা ব্যারিস্টার হাসান নিয়াজিকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ।

চিকিৎসকদের সঙ্গে বিরোধের জের ধরে গত বুধবার লাহোরের একটি হাসপাতালে আইনজীবীদের হামলায় ৩ রোগীর মৃত্যু হয়। এই হামলায় হাসান নিয়াজিও অংশ নিয়েছিলেন। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। খবর বিবিসির

জানা গেছে, পরোয়ানা জারির পর এরই মধ্যে হাসান নিয়াজির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। কিন্তু তিনি বর্তমানে পলাতক।

বিবিসি জানিয়েছে, চিকিৎসকদের হাতে আইনজীবী লাঞ্ছিত হওয়ার অভিযোগে বুধবার লাহোরের পাঞ্জাব ইনিস্টিটিউট অব কার্ডিওলজি হাসপাতালে হামলা চালান আইনজীবীরা। হামলাকালে হাসপাতাল ভাঙচুর ও কর্মীদের মারধরের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা ভাইরাল হয়ে যায়। ফুটেজে হাসান নিয়াজিকে হামলায় অংশগ্রহণ ও পুলিশ ভ্যানে আগুন দিতে দেখা গেছে। 

এ ঘটনায় সমালোচনার ঝড় উঠলে টুইটারে হামলায় অংশগ্রহণের জন্য অনুশোচনা প্রকাশ করেন হাসান নিয়াজি। 


 

আরও পড়ুন

×