ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে বিক্ষোভ অব্যাহত, গুয়াহাটিতে কারফিউ শিথিল

পশ্চিমবঙ্গে বিক্ষোভ অব্যাহত, গুয়াহাটিতে কারফিউ শিথিল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৪:১০

ভারতে সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে রাজধানী দিল্লি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও পাঞ্জাবসহ বেশ কয়েকটি রাজ্য বিক্ষোভ চলছে।। শনিবার এর প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভকারীরা ।

এছাড়া বাংলাদেশ বর্ডারের কাছে মুর্শিদাবাদের উত্তর ও দক্ষিণ বাংলার মহাসড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। জেলার অন্যান্য সড়কও অবরোধ করা হয়েছে। 

এতদিন সংশোধিত নাগরিকত্ব বিলে নিয়ে অন্যান্য রাজ্যে আন্দোলন-বিক্ষোভ চললেও পশ্চিমবঙ্গে পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল। বিতর্কিত আইনটি নিয়ে সহিংস আন্দোলনের কারণে গত সপ্তাহে গুয়াহাটিতে কারফিউ জারি করে প্রশাসন। বতর্মানে তা শিথিল করে ৯ থেকে ৪ টা পর্যন্ত করা হয়েছে। তবে এখনও সেখানে স্কুল এবং অফিস-আদালত বন্ধ আছে।

এদিকে আগামী সপ্তাহে গুয়াহাটিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের কথা থাকলেও সংশোধনী নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের কারণে শিনজো সফর স্থগিত রেখেছেন। 

সংশোধনী নাগরিকত্ব আইনের কারণে নাগাল্যান্ডের স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। এছাড়া নাগা ছাত্র সংগঠনগুলোর ডাকে ছয় ঘন্টা মার্কেটগুলির পাশাপাশি বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, লোকসভায় গৃহীত ওই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা মুসলমান বাদে ভারতে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন ধর্মানুসারী শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার কথা উল্লেখ রয়েছে। বিজেপির সমালোচকরা এ পদক্ষেপকে বৈষম্যমূলক, মুসলমানবিরোধী ও সাম্প্রদায়িক বলে বর্ণনা করেছেন। এ আইন এবং এনআরসির প্রতিবাদে মঙ্গলবার থেকে আসামসহ ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ শুরু হয়। সূত্র : এনডিটিভি

আরও পড়ুন

×