ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আসছে জন স্ট্যামোসের প্রথম শিশুতোষ বই

আসছে জন স্ট্যামোসের প্রথম শিশুতোষ বই
×

গ্রন্থনা :: আসাদুজ্জামান

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

বিখ্যাত মার্কিন অভিনেতা ও সংগীতশিল্পী জন স্ট্যামোস এবার পা রাখতে যাচ্ছেন শিশু সাহিত্যের জগতে। আট বছর বয়সী ছেলে বিলি স্ট্যামোসকে সঙ্গে নিয়ে লেখা তাঁর প্রথম শিশুতোষ চিত্রাঙ্কিত বই ‘লাভ ফ্রম অ্যাভাব: আ স্টোরি অব টাইনি বার্ডস অ্যান্ড দেয়ার বিগ মিনিং’ আগামী বছর প্রকাশিত হতে যাচ্ছে। বিখ্যাত প্রকাশনী ‘পেঙ্গুইন ওয়ার্কশপ’ বইটি প্রকাশের ঘোষণা দিয়েছে।
জনপ্রিয় কমেডি সিরিজ ‘ফুল হাউস’-এর বিখ্যাত চরিত্র ‘জেসি ক্যাটসোপোলিস’ হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান জন স্ট্যামোস। সাহিত্য জগতে তাঁর যাত্রা শুরু হয় ২০২৩ সালে প্রকাশিত স্মৃতিকথা ‘ইফ ইউ উড হ্যাভ টোল্ড মি’র মাধ্যমে; যা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। তবে এবারই প্রথম তিনি কোনো শিশুতোষ বই প্রকাশ করছেন।বইটি মূল উপজীব্য প্রিয়জন হারানোর শোক এবং প্রকৃতি ও স্মৃতিতে তাদের খুঁজে পাওয়ার এক আবেগঘন গল্প। গল্পে দেখা যাবে, ‘ক্রিস্টোফার’ নামের এক শিশু বাগানে দুটি ছোট হামিংবার্ড দেখতে পায়। তার বাবা তাকে বোঝান, ছোট দুটি পাখি আসলে প্রয়াত প্রিয়জনদের স্মৃতিরই প্রতীক। এরপর ক্রিস্টোফার তার বন্ধুদেরও শেখায় কীভাবে প্রকৃতির ছোট ছোট চিহ্নের মাঝে হারিয়ে যাওয়া আপনজনদের স্পর্শ খুঁজে নিতে হয়। বইটির চিত্রাঙ্কনও করেছেন জন স্ট্যামোস নিজে। 
বইটি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্ট্যামোস বলেন, ‘বিলি এবং আমার হৃদয়ের গভীর থেকে তৈরি একটি গল্প এটি। আমরা আশা করি বইটি পাঠকদের মনে কিছুটা সান্ত্বনা, আশা এবং বাগানে হামিংবার্ড দেখার পর মুখে এক চিলতে হাসি নিয়ে আসবে।’
আগামী ২০২৭ সালের ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বইটি বিশ্বজুড়ে বাজারজাত করা হবে বলে নিশ্চিত করেছে প্রকাশনী সংস্থা। 
 

আরও পড়ুন

×