ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাকসু নির্বাচন

অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ

অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ
×

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মানজুর আল মতিন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৪৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) পদে নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। 
আজকের মধ্যে হাইকোর্টের আদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মানজুর আল মতিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) পদে নির্বাচনে অংশ নিতে অনুমতির নির্দেশনা চেয়ে রিট করেন প্রার্থিতা বাতিল হওয়া অমর্ত্য রায়।

প্রসঙ্গত, জাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে ১১ সেপ্টেম্বর। নির্বাচনে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশের প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ থেকে ভিপি পদে প্রার্থী হন অমর্ত্য। এরপর তার প্রার্থিতা বাতিল বিষয়ে ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দেয়। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে এবং সিদ্ধান্তটির কার্যক্রম স্থগিত চেয়ে অমর্ত্য রায় হাইকোর্টে রিট করেন।

আরও পড়ুন

×