ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার রাখতে কী করবেন 

প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার রাখতে কী করবেন 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১২:০৪ | আপডেট: ০৪ মার্চ ২০২৬ | ১১:৪৬

শরীরের প্রতিটি অঙ্গ বিভিন্ন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয়। প্রতিটি শারীরিক ব্যবস্থার কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার। লিভার খাদ্য হজমে সহায়তা  এবং শরীরের রক্ত বিশুদ্ধ করে। লিভার শক্তিশালী হলে খাবার হজম করার ক্ষমতা বাড়বে। লিভারের সাহায্যে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়। আধুনিক জীবনযাপন পদ্ধতি এবং খাবারের কারণে অনেকেরই লিভারের সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ছে। ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসক চঞ্চল শর্মার মতে, লিভার শক্তিশালী করার জন্য আয়ুর্বেদে অনেক ধরনের চিকিৎসা রয়েছে। 

লিভার শক্তিশালী করার উপায়
গিলয় বা গুলঞ্চ : আয়ুর্বেদ অনুসারে, গিলয় একটি অমৃত হিসেবে কাজ করে। এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেই সঙ্গে শরীরের প্রদাহ কমে।

কীভাবে ব্যবহার করবেন

আপনি সকালে খালি পেটে গিলয়ের রস বা স্মুদি পানিয়ে খেতে পারেন।  পান করতে পারেন।

আমলকি : আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যার কারণে এটি ভিতরে থাকা বিষাক্ত পদার্থ দূর করে। এর ফলে লিভার পরিষ্কার থাকে।

কীভাবে ব্যবহার করবেন

প্রতিদিন সকালে ১-২টি আমলকি খান। আমলকির রসও তৈরি করে কিংবা গুঁড়ো করেও খেতে পারেন।

হলুদ : হলুদে থাকা কারকিউমিন লিভারের প্রদাহ থেকে রক্ষা করে এবং যেকোনো ধরণের সংক্রমণ প্রতিরোধ করে।

কীভাবে ব্যবহার করবেন

ঘুমানোর আগে নিয়মিত হলুদের দুধ পান করতে পারেন। দৈনন্দিন খাদ্যতালিকায়ও হলুদ যোগ করতে পারেন।

লেবু- মধু : লিভার পরিষ্কার এবং শক্তিশালী রাখতে, সকালে খালি পেটে হালকা গরম পানির সাথে সামান্য লেবু এবং মধু মিশিয়ে পান করতে পারেন।

লিভার সুস্থ রাখার উপায়
লিভার শক্তিশালী করতে, নিয়মিত আধা ঘন্টা যোগব্যায়াম বা যেকোনো ব্যায়াম করুন।

দৈনন্দিন খাদ্যতালিকায় সবুজ শাকসবজি এবং তাজা ফল অন্তর্ভুক্ত করুন।

সারাদিন কমপক্ষে ৩-৪ লিটার পানি পান করুন।

অ্যালকোহল এবং সিগারেটের মতো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন।
অতিরিক্ত তেল এবং মসলাযুক্ত খাবার খাবেন না।

পর্যাপ্ত ঘুমান। 

আরও পড়ুন

×