ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা রিজেন্সিতে ঈদের বিশেষ আয়োজন

ঢাকা রিজেন্সিতে ঈদের বিশেষ আয়োজন
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১৪:৩৮

ঈদ-উল-ফিতরকে আনন্দময় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বিশেষ ঈদ আয়োজন “ডাইন অর স্টে অ্যান্ড উইন গিফট”। উৎসবের আনন্দ, বিলাসবহুল আতিথেয়তা এবং সেরা মূল্যের অফার একত্রে উপভোগ করতে পারবেন অতিথিরা। ঈদ স্পেশাল বুফে ডিনার পাওয়া যাবে মাত্র ৫,৫৫৫ টাকায়। সবার জন্য থাকছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। অফার চলবে ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত। দেশীয় ও আন্তর্জাতিক নানা স্বাদের আকর্ষণীয় পদ অতিথিদের জন্য পরিবেশন করা হবে প্রতিদিন ৬.৩০ টা থেকে ১০.৩০ টা পর্যন্ত। 


পাশাপাশি বিশেষভাবে সাজানো ব্যুফে ব্রেকফাস্টসহ ঈদ রুম প্যাকেজ থাকছে মাত্র ৭,৯৯৯ টাকা থেকে। থাকছে স্পা ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বারদের জন্য জিম মেম্বারশিপ ৬০ শতাংশ ছাড় এবং ৫০ শতাংশ ছাড় থাকছে সবার জন্য।

আরও পড়ুন

×