ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গরমে বেশ ক্লান্ত লাগছে? শক্তি পেতে ঘরেই বানান শাহী বাদামের শরবত

গরমে বেশ ক্লান্ত লাগছে? শক্তি পেতে ঘরেই বানান শাহী বাদামের শরবত
×

ছবি: মোস্তারিনা পারভীন রুনি

শৈলী ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ১৪:৩৬ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ | ১৭:১৪

বেশ গরম পড়েছে। সামনের দিকে তাপপ্রবাহ আরও বাড়বে। বেশি গরমে অল্পতে ক্লান্ত লাগে, হাঁসফাস লাগে। কোনো কাজ করতে ইচ্ছে করে না। এমন অবস্থায় চুমুক দিতে পারেন শাহী বাদামের শরবতে। এতে দ্রুতই শক্তি ফিরবে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মোস্তারিনা পারভীন রুনি

উপকরণ: তরল দুধ এক লিটার, চিনি চার টেবিল চামচ, গুঁড়া দুধ চার টেবিল চামচ, কাঠবাদাম-কাজুবাদাম ১০০ গ্রাম, এলাচ গুঁড়া এক চিমটি, জাফরান এক চিমটি, বরফ কিউব চারটি। 
প্রস্তুত প্রণালি : দুধ জ্বাল দিয়ে ৫০০ গ্রাম বানিয়ে নিন। চিনি, গুঁড়া দুধ, বাদাম, এলাচ গুঁড়া ভালো করে ব্লেন্ড করে নিন। সাথে জাফরানও দিন। ব্লেন্ড করা হলে ভালো করে ছেঁকে নিন। এক ঘন্টার মত নরমাল ফ্রিজে রাখুন। এক ঘন্টা পরে বের করে গ্লাসে কিছু বরফ কিউব দিয়ে আর কিছু বাদাম কুচি দিন। একটু জাফরান দিয়ে সাজিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার শাহী বাদামের শরবত।

আরও পড়ুন

×