ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গরমে শিশুর শরীর ঠান্ডা রাখতে উপকারী যেসব পানীয় 

গরমে শিশুর শরীর ঠান্ডা রাখতে উপকারী যেসব পানীয় 
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৬:১২

তীব্র গরম ও রোদ থাকলেও শিশুদের যেতে হচ্ছে স্কুলে।  চিকিৎসকরা বলছেন, রোদে বেশি ক্ষণ থাকলে বড়দের তো বটেই, ছোটদেরও পানিশূন্যতা হওয়ার ঝুঁকি বেশি থাকে। এ কারণে এই সময়ে শুধু পানি নয়, শিশুকে খাওয়াতে হবে নানা রকম ইলেকট্রোলাইট পানীয়। স্কুলে যাওয়ার সময় পানির বোতল ছাড়াও শিশুর ব্যাগে ভরে দিন এমনই কিছু পানীয়। ঘরোয়া উপকরণেই তৈরি এসব পানীয় তৃষ্ণা মেটানোর পাশাপাশি শিশুকে সারা দিন সতেজ রাখবে। যেমন-

ডাবের পানি ও পুদিনার শরবত

পেটের যে কোনও সমস্যায় ডাবের পানি খুবই উপকারী। পেটের রোগ থেকে বাঁচতে এর সঙ্গে মেশাতে পারেন আরও কয়েকটি উপকরণ। এই পানীয়টি তৈরি করতে লাগবে ১ গ্লাস ডাবের পানি, আধখানা পাতিলেবুর রস, ৫-৬টি টাটকা পুদিনাপাতা, এক চিমটে পিঙ্ক সল্ট। ডাবের পানিতে লেবুর রস ও সামান্য লবণ মিশিয়ে নিন। পুদিনাপাতাগুলি হাত দিয়ে সামান্য ঘষে বা থেতলে তার মধ্যে দিন। ১০ মিনিট রেখে শিশুকে খাওয়াতে পারেন এই পানীয়। 


আদার ডিটক্স

১ লিটার পানি একটি পাত্রে ঢেলে তাতে আদার টুকরো বা কুচি করে নেওয়া আদা দিয়ে দিন। অন্তত ১ ঘণ্টা রেখে। চাইলে এর চেয়ে বেশি সময়ও রাখতে পারেন । ঘরের তাপমাত্রা কিংবা ফ্রিজেও রাখতে পারেন। নির্দিষ্ট সময়ের পরে খাওয়ার আগে এর মধ্যে মিশিয়ে দিন লেবুর রস এবং কুচোনো পুদিনাপাতা। চাইলে মধু বা গুড় মিশিয়েও খাওয়াতে পারেন।


আপেল-তরমুজ-দারচিনির ডিটক্স

একটি গোটা আপেল ছোট ছোট টুকরো করে নিন। তরমুজের বীজ ফেলে ছোট ছোট টুকরো করে নিন। এ বার একটি কাচের জারে পানি নিয়ে আপেলের টুকরো, তরমুজের টুকরো ও ২-৩টি দারচিনির স্টিক ফেলে দিন। এতে কিছু পুদিনাপাতাও মেশাতে পারেন। দুই ঘণ্টা ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ডিটক্স পানীয়। এই পানীয় শিশুর পানির বোতলে ভরে দিন। সারা দিন অল্প অল্প চুমুকে খেলে শরীর সতেজ থাকবে। 

আরও পড়ুন

×