ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিল্পের সকল শাখাকে নতুন চেহারা দিন: আশীষ খন্দকার

শিল্পের সকল শাখাকে নতুন চেহারা দিন: আশীষ খন্দকার
×

আশীষ খন্দকার। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৬:০৭ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৭:৪৬

নন্দিত অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার। প্রায় সময়ই তার লেখায় উঠে আসে সমাজ, সংস্কৃতি ও মানুষের ভেতরের গল্প। এবার শিল্পের বর্তমান ধারা ও ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন এই গুণী অভিনেতা।

নিজের ফেসবুক তিনি লিখেছেন, চোখ ও কান খোলা রাখলে বোঝা যায়,শিল্পের প্রায় সব শাখায় পুনর্র্নিমাণের এক প্রবল প্রবণতা চলছে। তাঁর ভাষায়, শিল্প ও শিল্পীরা এখন যেন ‘পথহারা চাতক’, আর এই পুনর্র্নিমাণই এক ধরনের পূর্ণবাসন।

নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে সতর্ক বার্তায় তিনি বলেন, পুরনো ব্যাকরণে আটকে থাকলে চলবে না; বরং নতুন সৃষ্টির উন্মাদনায় নিজেকে ভাসিয়ে দিন। শিল্পের সকল শাখাকে নতুন চেহারা দিন। শিল্পের প্রতিটি শাখাকে নতুন আঙ্গিকে উপস্থাপন করার আহ্বান জানান তিনি।

২০২৩ সালে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় অভিনয়ের জন্য খলচরিত্রে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আশীষ খন্দকার। তিনি অভিনয়ের পাশাপাশি নির্দেশনা, নাট্যরচনা ও অনুবাদেও সক্রিয়।

এদিকে, তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘একটি কালো ঘোড়া (দ্য স্পিরিচ্যুয়াল ব্ল্যাক হর্স)’। এতে এককভাবে অভিনয় করবেন আশীষ খন্দকার। চলচ্চিত্রটি একটি কালো ঘোড়াকে কেন্দ্র করে মানুষের জীবন, সংগ্রাম ও সম্পর্কের গল্প তুলে ধরবে। বর্তমানে এর প্রি-প্রোডাকশন চলছে এবং বছরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

চলচ্চিত্রটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে আশীষ খন্দকার জানান, এটি একটি নিরীক্ষাধর্মী কাজ, যা দেশ-বিদেশে দর্শকদের মনে সাড়া ফেলতে পারে। 
 

আরও পড়ুন

×