ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সেমিনারে গোলাম পরওয়ার

শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই হয়

শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই হয়
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ০১:২৯

শুধু সরকার পরিবর্তন নয় রাষ্ট্র কাঠামো সংস্কার এবং বৈষম্য বিলোপে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জুলাই কিন্তু বিপ্লব পরবর্তী সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে 'জুলাই বিপ্লব : স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়' সেমিনারে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব মুক্ত করতেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

সরকারকে সতর্ক করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্র-জনতা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে। ছাত্র-জনতা রাজপথে নেমে আসলে পালানোর সুযোগ পাওয়া যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, সংসদ গঠনের পর বিএনপিকে অনুরোধ করা হয়েছিল রাষ্ট্রপতি অভিশংসন করতে। স্বার্থ উদ্ধারের সাথে সাথে রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বিএনপির রাজনৈতিক ইতিহাসই হচ্ছে স্বার্থ উদ্ধার হলে ভুলে যাওয়া। যেমন তারা ভুলে গেছে জুলাইয়ের আকাঙ্ক্ষা।

ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি বলেন, চিকিৎসক সমাজ শুধু জুলাইয়ের আহতদের চিকিৎসা দেয়নি বরং রাষ্ট্রের টাকা সাশ্রয় করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম বলেন, খুনি হাসিনার নির্দেশ ছিল 'নো ট্রিটমেন্ট, নো রিলিজ'। কিন্তু এনডিএফের সদস্য ও দেশপ্রেমিক চিকিৎসকেরা তখন জীবনের ঝুঁকি নিয়ে আহত, রক্তাক্ত, গুলিবিদ্ধ ছাত্র-জনতাকে চিকিৎসা দিয়েছেন। এনডিএফের মাধ্যমে করা শহীদদের তালিকা সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছি।

এনডিএফের সহ-সভাপতি ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন রাশেদুল ইসলাম এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. এমজি ফারুক হোসেন, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×