ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় কিশোরীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় কিশোরীর মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২২:৪৪

সাতক্ষীরার তালা উপজেলায় নীলা খাতুন (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ধুলন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নীলা ওই গ্রামের লিটন শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর নীলাকে গলায় রশি দেওয়া অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নীলার বাবা লিটন শেখের দাবি, তার মেয়ে আত্মহত্যা করেনি। গত শুক্রবার দুপুরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আমজাদ, আকবর, আব্দুল, রকি ও সোহেল শেখ তাকে ও তার মেয়েকে মারধর করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

লিটন শেখের দাবি, তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×