ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সহিহভাবে কোরআন পড়া শিখতে হবে: জামায়াত আমির

সহিহভাবে কোরআন পড়া শিখতে হবে: জামায়াত আমির
×

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০০:৪৫

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কিতাব পবিত্র কোরআন সহিহভাবে পড়া শিখতে হবে। মানুষ যখন আল্লাহর কিতাব মেনে চলেছে, তখন দুনিয়াতে সম্মানের সঙ্গে শান্তিতে বাস করেছে। কিতাব থেকে যখন দূরে সরে গিয়েছে তখনই পথভ্রষ্ট হয়ে লাঞ্ছিত, অপমানিত হয়েছে। 

শনিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের তালিমুল কোরান বিভাগের জেলা ও মহানগর দায়িত্বশীলদের সম্মেলনে এসব কথা বলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বিভাগীয় সেক্রেটারি আবদুল হালিমের পরিচালনায় এবং অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, রাশেদুল ইসলাম এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি প্রমুখ। 

শফিকুর রহমান বলেছেন, সহিহভাবে অর্থসহ কোরআন পড়তে শেখা প্রত্যেকের জন্যই ফরজ। কোরআন বুঝতে হবে এবং মানতে হবে। তাহলেই জীবন সার্থক হবে। দুনিয়া ও আখিরাতে এছাড়া মুক্তির পথ নেই। 

আরও পড়ুন

×