আ'লীগের জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ পাচ্ছে বিএনপিও
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৯:২৭ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ১০:০৮
আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সব নিবন্ধিত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হবে। যারা জোটের অংশ, তাদের আমন্ত্রণ জানানো হবে। বিএনপিকেও দাওয়াত দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, বিদেশি প্রতিনিধিরা যেহেতু 'মুজিব বর্ষ'-এর অনুষ্ঠানমালায় আসবেন, সেজন্য জাতীয় কাউন্সিলে তাদের দাওয়াত দেওয়া হচ্ছে না। তবে দেশে অবস্থানরত বিদেশি কূটনৈতিকদের দাওয়াত দেওয়া হবে।
আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- আওয়ামী লীগ
- বিএনপি
