ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্র এখন জনগণের নয় শাসকদের: রব

রাষ্ট্র এখন জনগণের নয় শাসকদের: রব
×

আ স ম আবদুর রব - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৮:৩৬

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে দীর্ঘায়িত করতে জনগণের ভোটাধিকারসহ সব শাসনতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। হত্যা, গুম-খুন, নির্যাতন-নিপীড়ন এবং অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে জনগণকে স্তব্ধ করার কৌশল রাষ্ট্রকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। তিনি বলেন, রাষ্ট্র এখন জনগণের নয়-রাষ্ট্র শুধু শাসকদের। রাষ্ট্রে শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে দেশ শাসনে শ্রম-কর্ম-পেশাজীবিদের অংশীদারিত্ব দিয়ে মুক্তিযুদ্ধের রাষ্ট্রকে জনগণের রাষ্ট্রে রূপান্তর করতে হবে।

শনিবার কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা জেএসডি'র ত্রি-বার্ষিক কাউন্সিলের উম্মুক্ত অধিবেশনে আ স ম রব এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ, সারা দেশে প্রদেশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিলসহ স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব নিয়ে ১০ দফা ও ১৪ দফা প্রনীত হয়েছে। রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামোগত সংস্কার ছাড়া বিদ্যমান ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না। ভোটবিহীন সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে গুনগত পরিবর্তনের সূচনা হবে।

কিশোরগঞ্জ জেলা জেএসডির সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেএসডির সহ-সভাপতি তানিয়া রব ও যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জামালপুর জেলা জেএসডি সভাপতি অধ্যাপক আমির উদ্দিন, কিশোরগঞ্জ জেলা বারের সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস প্রমুখ।

আরও পড়ুন

×