ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজ নিয়ে সরকার ধোঁকা দিচ্ছে: অলি আহমদ

পেঁয়াজ নিয়ে সরকার ধোঁকা দিচ্ছে: অলি আহমদ
×

অলি আহমদ -ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৯:৪৯

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, পেঁয়াজের জন্য দেশের ১৮ কোটি মানুষ আর্তনাদ করছে। আর সরকার ব্যর্থতার দায় স্বীকার না করে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।

শনিবার এক বিবৃতিতে তিনি এসব বলেন। অলি আহমদ বলেন, কয়েক মাস ধরে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটে যাচ্ছে। কখনও ব্যাংকের টাকা লুট হচ্ছে, কখনও শেয়ারবাজারের টাকা লুট হচ্ছে ও ঋণখেলাপির সংখ্যা দিন দিন বাড়ছে। ধর্ষণ ও মাদকের আগ্রাসন তো লেগেই আছে। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে রেল এবং সড়কপথের দুর্ঘটনা। এতে করে মারা যাচ্ছে শত শত লোক।

তিনি বলেন, বিএনপির আমলে সারের সামান্য সংকটে আওয়ামী লীগ বিএনপি সরকারের পতনের আন্দোলন করেছিল। আজ জনগণের নির্বাচিত সরকার থাকলে দেশে এ ধরনের সমস্যা সৃষ্টি হতো না। এ দেশের মানুষ খুবই ভালো, এত কষ্ট পাওয়ার পরও নীরবে ঘরে বসে আছে। তবে সব সময় যে এভাবে ঘরে বসে থাকবে, তার নিশ্চয়তা নেই। কারণ এ দেশের জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।

কর্নেল অলি বলেন, আওয়ামী লীগ সরকারের উচিত পদত্যাগ করে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা। এতে সুশাসন প্রতিষ্ঠা হবে, জনগণ মুক্তি পাবে।

আরও পড়ুন

×