ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

তরুণ লীগের ঢাকা মহানগরে নতুন নেতৃত্ব

তরুণ লীগের ঢাকা মহানগরে নতুন নেতৃত্ব
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ১০:১৬

আওয়ামী তরুণ লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনে মহানগরের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন তরুণ লীগের সাধারণ সাম্পাদক জিএম শফিউল্লাহ।

ঢাকা উত্তরে মাসুদ রানা সভাপতি এবং নুরুন নবী সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দক্ষিণের সভাপতি পদে ফারুক হোসেন এবং রাকিবুল ইসলাম পাপ্পু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেললনে সভাপতিত্ব করেন তরুণ লীগের সভাপতি অ্যাডভোকেট আয়ুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহম্মেদ।

আরও পড়ুন

×