ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নাশকতার মামলায় বিএনপি নেতা হেলাল কারাগারে

নাশকতার মামলায় বিএনপি নেতা হেলাল কারাগারে
×

ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৮:১৬

নাশকতার মামলায় বিএনপি নেতা আজিজুল বারী হেলালের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ধীমান চন্দ্র মণ্ডল এই আদেশ দেন। এর আগে বিএনপির এই নেতা নাশকতার মামলায় ওই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আদালতে হেলালের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জামিন। ২০১৪ সালের ২৪ ডিসেম্বর চকবাজার থানায় হেলালের বিরুদ্ধে মামলাটি করেন সংশ্লিষ্ট থানার পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে হাজিরা দিতে যাওয়ার পথে দলীয় নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ আনা হয়।

আরও পড়ুন

×