পেনিনসুলার ‘আড্ডা অ্যান্ড নস্টালজিয়া’
দ্য পেনিনসুলা চট্টগ্রাম হোটেলে জমে উঠে খাওয়ার সঙ্গে আড্ডা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ০৭:৩৪
| প্রিন্ট সংস্করণ
ঈদের আনন্দঘন উৎসবের পর চট্টগ্রামের দ্য পেনিনসুলা চট্টগ্রাম হোটেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বাঙালির আড্ডার বিশেষ আয়োজন–‘আড্ডা অ্যান্ড নস্টালজিয়া’। হোটেলের ওজোন লাউঞ্জে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী আয়োজন দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
বৃহস্পতিবার প্রাণবন্ত পরিবেশে আয়োজনে উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিষ্ঠানের পরিচালক মোস্তাফা তাহসীন আরশাদ। উপস্থিত ছিলেন পরিচালক সাবেদুর রহমান, অপারেশন ম্যানেজার আনোয়ার পাশা ও হোটেলের বিভিন্ন বিভাগের প্রধানরা।
আয়োজকরা জানান, বাঙালির চিরচেনা আড্ডা-সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এই আয়োজন সাজানো হয়। এখানে ছিল বিভিন্ন ধরনের ক্রিস্পি স্ন্যাকস, মুখরোচক চাট এবং নস্টালজিক মিষ্টান্নের সমৃদ্ধ বুফে। ইস্পাহানি টি-এর বিশেষ চা পরিবেশন, পুরো আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে।
মাত্র এক হাজার ৯৯৯ টাকা মূল্যে দর্শনার্থীরা এ আয়োজন উপভোগ করতে পেরেছেন। ভিনটেজ উপাদান ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত লাউঞ্জটি দর্শনার্থীদের পুরোনো দিনের স্মৃতিতে ফিরিয়ে নেয়। প্রতিটি কোণেই ছিল নস্টালজিয়ার ছোঁয়া, যা আড্ডাকে করে তুলেছে আরও প্রাণবন্ত।
আয়োজকরা আরও জানান, পুরোনো বাংলা গানের সুর আর বাঙালি ঐতিহ্যে সাজানো এই আয়োজন ঈদ-পরবর্তী সময়ের অন্যতম জনপ্রিয় আড্ডায় পরিণত হয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি ছিল একটি অনন্য সুযোগ।
- বিষয় :
- হোটেল
