ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

দীঘিনালায় বৈসাবি মেলা

দীঘিনালায়  বৈসাবি মেলা
×

দীঘিনালায় বৈসাবি মেলায় নৃত্য পরিবেশনের আগে পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাকে একদল শিল্পী সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০৬:৫৬

| প্রিন্ট সংস্করণ

দীঘিনালায় পাঁচ দিনব্যাপী বৈসাবি মেলা আজ শেষ হচ্ছে। পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসু, সাংগ্রাই ও বিজু উদযাপন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।
গত বুধবার বিকালে চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় ও এম এন লারমা সমর্থিত জেএসএসের কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা যৌথভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পাহাড়ের কিংবদন্তি সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার রণজিত দেওয়ানসহ অন্যরা।
মেলায় প্রতিদিনই ছিল বৈচিত্র্যময় আয়োজন। স্থানীয় জুফা শিল্পী গোষ্ঠীর নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী কৃষ্টি, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরা হয় বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে। হস্তশিল্পসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন অসংখ্য বিক্রেতা।
মেলা প্রাঙ্গণে প্রতিদিন অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উৎসব ঘিরে পাহাড়ি ও বাঙালিসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ব্যাপক অংশগ্রহণে মেলাটি সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়। আজ বিকালে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।

আরও পড়ুন

×