ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানসিক চাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব অনেক

মানসিক চাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব অনেক
×

সিআইইউতে মানসিক চাপ মোকাবিলা বিষয়ে সেমিনারে অতিথি ও শিক্ষার্থীরা সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০৭:০৭

| প্রিন্ট সংস্করণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় বিশেষ সচেতনতামূলক সেমিনার সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিআইইউর মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টারের (এমএইচডব্লিউসি) উদ্যোগে সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। 

‘ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড বিল্ডিং মেন্টাল রিজিলিয়েন্স’ শীর্ষক সেশন পরিচালনা করেন ড. তাসনুভা মাহভীন। তিনি সহজভাবে স্ট্রেস কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং মানসিকভাবে আরও শক্ত হওয়া যায়, সে বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, মানসিক চাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব অত্যধিক। তিনি মানসিক স্থিতিস্থাপকতা বাড়ানোর কিছু কার্যকর উপায় তুলে ধরেন। মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক নাজনীন আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার আনজুমান বানু লিমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবলিক রিলেশনস অফিসার ওয়াসিয়াতুল মারিফা ইফতি। 
এদিকে, প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সিআইইউএআই সেন্টার। বৃহস্পতিবার সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নোটোমেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও ড. জুনায়েদ কাজী। 
এতে বিশেষ অতিথি ছিলেন চিটাগং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (চুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। সম্মানিত অতিথি ছিলেন মিলিয়ন এক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা কাউন্সিল সদস্য মুনীর হাসান। বক্তারা বলেন, ‘বর্তমান বিশ্বে এআই শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্প খাতের রূপান্তরের অন্যতম চালিকাশক্তি। এআই সেন্টার শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’
 

আরও পড়ুন

×