পেনিনসুলায় শুরু ড্রাগন অ্যান্ড লোটাস বুফে
দ্য পেনিনসুলা চিটাগংয়ের লাগুনা রেস্টুরেন্টে থাই ও চায়নিজ খাবারের বুফে আয়োজন সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০৭:০৯
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগংয়ের লাগুনা রেস্টুরেন্টে থাই ও চায়নিজ খাবারের বড় বুফে আয়োজন ‘ড্রাগন অ্যান্ড লোটাস বুফে ফেস্ট সম্পন্ন হয়েছে। ৭ মে সন্ধ্যায় এই ফেস্ট উদ্বোধন করেন দ্য পেনিনসুলা চিটাগংয়ের চেয়ারম্যান মুস্তাফা তাহির আরশাদ ও মহাব্যবস্থাপক সুমেধা গুণাবর্ধনা। এ সময় হোটেলের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৩ মে পর্যন্ত চলে সপ্তাহব্যাপী এই বিশেষ আয়োজন।
সংশ্লিষ্টরা জানান, উৎসবে অতিথিদের জন্য রাখা হয় খাঁটি চায়নিজ ও থাই খাবারের বৈচিত্র্যময় সমাহার। অতিথিরা উপভোগ করেন জনপ্রিয় চায়নিজ ও থাই মেনুর সুস্বাদু অ্যাপেটাইজার, বিভিন্ন ধরনের স্যুপ, বৈচিত্র্যময় মেইন ডিসের পাশাপাশি থাকবে আকর্ষণীয় ডেজার্ট। প্রতিটি পদ প্রস্তুত করা হয় চীন ও থাইল্যান্ডের আসল স্বাদ ও রন্ধন ঐতিহ্যকে সামনে রেখে।
বিশেষ এই আয়োজনকে আরও আকর্ষণীয় করতে নির্বাচিত ব্যাংক কার্ডে ছিল বিশেষ অফার। এর মধ্যে একটি কিনলে একটি ফ্রি অফার পাওয়া যায় ৩ হাজার টাকা নেটে এবং একটি কিনলে তিনটি ফ্রি অফার পাওয়া যায় ৪ হাজার ৫০০ টাকা নেটে। পরিবার, বন্ধু-বান্ধব এবং করপোরেট অতিথিদের জন্য এই ফেস্ট হয়ে উঠে অনন্য এক খাবার অভিজ্ঞতা। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭৫৫৫৫৪৫৭৯।
সংশ্লিষ্টরা জানান, দ্য পেনিনসুলা চিটাগং চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত একটি শীর্ষস্থানীয় চার তারকা বুটিক হোটেল, যা আধুনিক সুযোগ-সুবিধা, ছাদখোলা পুল, জিম এবং উন্নত রেস্তোরাঁ সেবার জন্য পরিচিত। এটি ব্যবসায়িক ভ্রমণকারী এবং পর্যটকদের জন্য একটি বিলাসবহুল আবাসন হিসেবে গণ্য হয়, যেখানে ১৪৪টি রুম ও স্যুট রয়েছে।
- বিষয় :
- রেস্টুরেন্ট
