সাউদার্ন ইউনিভার্সিটিতে কমিউনিকেশন ডে উদযাপন
দক্ষতা ও সৃজনশীলতার জয়গান
সাউদার্ন ইউনিভার্সিটির কমিউনিকেশন ডে অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৬:৫৪
| প্রিন্ট সংস্করণ
নেতৃত্ব, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের অনন্য আয়োজনে উৎসবমুখর হয়ে উঠে সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার কমিউনিকেশন ডে অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিল ‘ইউর ভয়েস, ইউর পাওয়ার, ইউর ফিউচার।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম।
কমিউনিকেশন ডে’র সফল বাস্তবায়নের পেছনে ছিলের বিভাগীয় শিক্ষক ও মেন্টর মোহাম্মদ হাসান, মুশফেকা রেজা সিদ্দিকা। ও সাল সাবিলের দিকনির্দেশনা, দূরদর্শী নেতৃত্ব, শক্তিশালী সমন্বয় ও নিরলস পরিশ্রম। তাদের গতিশীল তত্ত্বাবধান পুরো আয়োজনে ছিল অনন্য প্রাণচাঞ্চল্য ও পেশাদারিত্বের ছোঁয়া।
অনুষ্ঠানে ব্যাচ ৭৭-এর শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১০টি দলে বিভক্ত করা হয়, যেখানে প্রতিটি দল ব্যবসায়িক যোগাযোগের বিভিন্ন দিক অত্যন্ত দক্ষতা, সৃজনশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করে। এতে মৌখিক ও লিখিত যোগাযোগ, ইমেইল লেখা, সভা পরিচালনা, পাবলিক স্পিকিং, বডি ল্যাঙ্গুয়েজ ও কমিউনিকেশন নেটওয়ার্কসহ নানা বিষয়ের ওপর নিজস্ব স্টল ও প্রদর্শনীর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
শিক্ষার্থীরা পোস্টার প্রেজেন্টেশন, ড্যাংলার, ফেস্টুন, ডিজিটাল ব্যানার, টিম প্রেজেন্টেশন, ফোকাস গ্রুপ ডিসকাশন এবং ইন্টারেক্টিভ কমিউনিকেশন ডিসপ্লের মাধ্যমে তাদের ভাবনা, জ্ঞান ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।
সমাপনী পর্বে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দক্ষিণ অঞ্চলের রিজিওনাল হেড মোহাম্মদ মঈন উদ্দিন ও চিটাগং লাইভের প্রতিষ্ঠাতা সাবের শাহ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এ ধরনের বাস্তবমুখী ও জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার জন্য উৎসাহ দেন।
- বিষয় :
- শিক্ষা
