প্রবাসী বাঙালিদের করোনাভাইরাস সম্পর্কিত ওয়ার্কশপ
ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা -সমককাল
কানাডা (আলবার্টা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ২১:৫৩
প্রবাসী বাঙালিদের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে "কারেন্ট আউটব্রেক অফ করোনাভাইরাস" শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব আলবার্টার উদ্যোগে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।
ওয়ার্কসপে করোনাভাইরাসের বিভিন্ন দিক আলোকপাত করে বক্তব্য রাখেন ক্যালগেরির ডা. আবু নাসের মোহন, ডা. জেমস ডিক্সন, ডা. জাকির হোসাইন ও ডাক্তার তুরিন চৌধুরী।
পরে করোনাভাইরাস সম্পর্কিত প্রবাসী বাঙালিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওয়ার্কশপের আলোচকরা।
এ সময় বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব আলবার্টার সভাপতি ডাক্তার ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- প্রবাস
- কানাডা
