ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

৭ মার্চ উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় আলোচনা সভা

৭ মার্চ উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় আলোচনা সভা
×

ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২০ | ০০:২৯ | আপডেট: ০৯ মার্চ ২০২০ | ০০:৪৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানাজ পারভীন ডলি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন বিল্লাহ দারা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রবি আলম।

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজলের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা ফিরোজ আলম, সাবেক সভাপতি ও উপদেষ্টা সোহেল রহমান বাদল, সহ-সভাপতি নাজমুল চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ প্যারিস, মুক্তিযাদ্ধা নোমান মিয়া, সাংবাদিক চৌধুরী আফতাবুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ ইকরামুল হক বাবু, যুবলীগ সভাপতি আজিজ মোহাম্মদ হাই, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×