ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

ক্যালগেরিতে জরুরি অবস্থা ঘোষণা

ক্যালগেরিতে জরুরি অবস্থা ঘোষণা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ২৩:১০

করোনাভাইরাসের সংক্রমণের কারণে কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ক্যালগেরির সিটি মেয়র নাহিদ ন্যান্সি।

সেই সঙ্গে শহরের সব পাবলিক লাইব্রেরী, জিমনেশিয়াম এবং বিনোদনমূলক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এছাড়া ক্যালগেরির মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরি ফাউন্ডেশন মসজিদে লোকসমাগম এড়াতে অনির্দিষ্টকালের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ এবং শুক্রবারে জুমার নামাজ স্থগিত করেছে।

এদিকে আলবার্টায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ পর্যন্ত কানাডার ভ্যাঙ্কুভারে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, গোটা কানাডায় এ পর্যন্ত ৪১৬ জন করোনাভাইরাসের আক্রান্তে হয়েছেন। এর মধ্যে আলবার্টা প্রদেশে আক্রান্তের সংখ্যা ৭৪।


আরও পড়ুন

×