ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে আরও ১৫ জন করোনায় আক্রান্ত

সংযুক্ত আরব আমিরাতে আরও ১৫ জন করোনায় আক্রান্ত
×

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০১:০৮

সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩জনে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় তথ্যটি নিশ্চিত করেছে। আক্রান্তদের মধ্যে বাংলাদেশ, কিরগিজস্তান, সার্বিয়া, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রীস, রাশিয়া ও ইউক্রেন এর একজন করে এবং ব্রিটেন ও স্পেনের দুজন করে নাগরিক রয়েছেন।

এর আগে মঙ্গলবার করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এবং দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কার্যক্রম বন্ধ করা হয়। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত দূতাবাস ও বাংলাদেশ কনস্যুলেট এ প্রবাসীদের পাসপোর্ট আবেদন, নবায়ন অথবা রি-ইস্যু সেবা বন্ধ থাকবে।

এছাড়া জনাসমাগম এড়াতে সোমবার রাত ৯টা থেকে আগামী চার সপ্তাহ মসজিদ, মন্দির বা যেকোনো ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ।

আরও পড়ুন

×