ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন চালু

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন চালু
×

বঙ্গবন্ধুর ছবিযুক্ত ডাকচিহ্ন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৩:০২ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ০৪:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ছবিযুক্ত ডাকচিহ্ন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ। 

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায় জ্যাকসন হাইটস পোস্ট অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ বিশিষ্টজনদের পোস্টাল কার্ড পাঠানো হয়।

মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টাল বিভাগ (ইউএসপিএস) বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাকচিহ্ন প্রকাশ করে। 

নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ভিডিও কলের মাধ্যমে নিউইয়র্কের বাংলাদেশি-আমেরিকান অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস পোস্ট অফিসে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সীল মোহর প্রকাশের উদ্বোধন করেন। 

মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফাহিম রেজা নূর, এনআরবি গ্লোবাল ইন্ক এর নির্বাহী শেখ সাজ্জাদ, দৈনিক ইত্তেফাক ও সাপ্তাহিক বাঙালি পত্রিকার বিশেষ সংবাদদাতা শহীদুল ইসলাম ও ডাক টিকেট সংগ্রাহক মুজাহিদুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আগামী ১৬ এপ্রিল পর্যন্ত জ্যাকসন হাইটস ইউএস পিএস পোস্ট অফিস থেকে বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন সংগ্রহ করা যাবে বলে পোস্ট অফিস সূত্রে জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×