ডা. জাফরুল্লাহর রোগমুক্তি কামনায় লন্ডনে দোয়া মাহফিল
ডা. জাফরউল্লাহ চৌধুরী - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২০ | ০১:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস মুভমেন্ট ইউকের উদ্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরীর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাইটস মুভমেন্ট ইউকের আহ্বায়ক অধ্যাপক আব্দুল কাদির সালেহর সভাপতিত্বে এবং সাংবাদিক শামসুল আলম লিটনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ভার্চুয়াল কনফারেন্সেং মাধ্যমে ব্রিটেনের বিভিন্ন শহর এবং জার্মানি, ফিনল্যান্ড ও বাংলাদেশ থেকে বিশিষ্ট নাগরিকবৃন্দ, উলামায়ে কেরাম , কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
এর আগে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দ মুক্তিযাদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ভূমিকা এবং স্বাধীনতা উত্তর জনস্বাস্থ্য ক্ষেত্রে তার অসামান্য অবদানের কথা উল্লেখ করেন। তারা বলেন, অশীতিপর বয়সে নিজে কিডনি সমস্যা নিয়েও বৈশ্বিক মহামারি মোকাবিলায় দিন-রাত কাজ করে যাচ্ছেন। তড়িৎ ব্যবস্থা নিয়ে গণস্বাস্থ্যের করোনা টেস্টিং কিট উদ্ভাবন অসামান্য দেশপ্রেম ও জনস্বাস্থ্য সেবার প্রতি তার অকৃত্রিম অঙ্গীকারের ফল।
নেতৃবৃন্দ আরও বলেন, গণস্বাস্থ্যের করোনা কিট নিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানর আচরণ অগ্রহণযোগ্য ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ডা. জাফরুল্লাহকে হেনস্থা ও অপমান করার প্রশাসনিক দৌরাত্ব্য লক্ষ্য করছি। বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ ওষুধ প্রশাসনের ভূমিকাকে আমাদের কাছে নিতান্ত বাড়াাবাড়ি ও উদ্দেশ্যমূলক মনে হয়েছে। ওষুধ প্রশাসনের কাজ জনস্বাস্থ্য সেবার মান নিয়ন্ত্রণ, বাধাগ্রস্ত করা নয়। প্রতিদিন বিনা টেস্টিংএ অগণিত মানুষ মারা যাচ্ছে, অথচ গণস্বাস্থ্যের শনাক্তকরণ কিট টেস্টিংকে এক অজানা কারণে তারা পদে পদে বাধাগ্রস্ত করছে। এখন থেকে বাংলাদেশে বিনা টেস্টিং এ কোন রোগী মারা গেলে এর জন্য ওষুধ প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে।
সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা আক্রান্ত হওয়ায় গভীর উদ্বেগ ও তার প্রতি সমবেদনা প্রকাশ করা হয় এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ করোনা ও অন্যান্য রোগে আক্রান্ত বিশ্বের সকল মানুষের রোগ মুক্তি এবং করোনা থেকে আশু পরিত্রাণ চেয়ে দোয়া করা হয়।
অতিথিদের মধ্যে আলোচনায় অংশ নেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত হোসাইন এমবিই, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী, শিল্পপতি ড. ওয়ালী তসর উদ্দীন এম বি ই, শিক্ষাবিদ সৈয়দ মামনুন মোর্শেদ, পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডা. শাহাদাত হোসাইন, ভয়েস ফর জাস্টিসের সাধারণ সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, জার্মানি থেকে ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক, লেখক গবেষক ড. এম এ আজিজ, মানবাধিকার নেতা মাহিদুর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, ফিনল্যান্ড ইসলামিক সেন্টারের পরিচালক ইঞ্জিনিয়ার শাহিদ হোসাইন, ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, ইমাম মাওলানা সাদিকুর রহমান, বাংলাদেশ থেকে গোলাম সবুর এফ সি এম এ, মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক মোস্তফা আনোয়ার খান, জার্মানি থেকে আলমগীর হোসাইন, সাংবাদিক শেখ মুহিতুর রহমান বাবলু, কমিউনিটি নেতা ক্বারী আব্দুল মুকিত আজাদ, টিভি ভাষ্যকার হাফিজ মাওলানা আব্দুল কাদির, ইমাম মাওলানা শাহ মিজানুল হক, আইনজীবী লিয়াকত সরকার, মিডল্যান্ড মুসলিম অ্যাসোসিয়েশনের সচিব এনামুল হাসান সাবীর, সাংবাদিক ও মনোবিদ নাজমুল হোসেন, চ্যারিটি সংগঠক জয়নুল আবেদীন, সাংবাদিক ও গীতিকার শিহবুজ্জামান কামাল, ইমাম মাওলানা তায়ীদুল ইসলাম, রাইটস কনসার্ন এর আহ্বায়ক শফিক খান, মানবাধিকার কর্মী মাসউদুর রহমান, সাংবাদিক আমীমুল আহসান তানিম, কমিউনিটি এ্যাক্টিভিস্ট মাসুদ রহমান প্রমুখ।