যুক্তরাষ্ট্রে সেরা কর্মকর্তার সম্মাননা পেলেন কনসাল জেনারেল প্রিয়তোষ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কনসাল জেনারেল প্রিয়তোষ সাহাকে সেরা কর্মকর্তার সম্মাননা দেয়া হয়েছে--সংগৃহীত ছবি
ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ১০:০৩ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ১০:০৬
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কনসাল জেনারেল প্রিয়তোষ সাহাকে সেরা কর্মকর্তার সম্মাননা দেয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশিরা তাকে এই সম্মাননা প্রদান করেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ একাডেমি মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিটল বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি কাজী মশহুরুল হুদা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাইন বিল্লাহ দারা, বায়োস্কোপ ফিল্মসের স্বত্তাধিকারী ডা. রাজ হামীদ, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ শামীম হোসেন, উপদেষ্টা ফিরোজ আলম, বাংলাদেশ একাডেমির পরিচালক জাহিদ হোসেন, বেঙ্গলী হিন্দু এসোসিয়েশনের অচিন্ত দাস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক লস্কর আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম খোকন, বাংলাদেশ এসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেসের সভাপতি সৈয়দ এম হোসেন বাবু, রাশিদা কানিজ, শিল্পী মিতালী কাজল, কমিশনার ড্যানি তৈয়ব ও শাহজালাল প্রমুখ। মানপত্র পাঠ ও প্রদান করেন অচিন্ত কুমার দাস।
কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রশাসনের অতিরিক্ত সচিব প্রিয়তোষ সাহা দীর্ঘ তিন বছর নয় মাস লস অ্যাঞ্জেলেসের কনস্যুলেটের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে ঢকায় বদলি করা হয়েছে।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- কনসাল জেনারেল