আমিরাতে জেএসসিতে ৮৯ শিক্ষার্থীর অংশগ্রহণ
ইউএই প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ১০:৩৭
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শনিবার শুরু হয়েছে। বাংলাদেশি ৮৯ জন শিক্ষার্থী এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
আমিরাতের প্রাণকেন্দ্র আবুধাবি শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ৬০ জন এবং উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাস আল খাইমাহ’র বাংলাদেশ ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
বাংলাদেশের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় শুরু হয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ সকাল ১১টায়।
- বিষয় :
- শিক্ষাপ্রতিষ্ঠান
- জেএসসি
- আরব আমিরাত