জাপানের বিশ্ববিদ্যালয়ে উৎসব আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীরা
উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৭:১৭
জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে উৎসবে মাতলেন বাংলাদেশি শিক্ষার্থীরা; একই সঙ্গে উপস্থাপন করলেন নিজের দেশকেও।
রোববার বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদ আয়েজিত 'হারভেস্ট ফেস্টিভ্যাল' অনুষ্ঠানে অংশ নেন তারা।
এতে বাংলাদেশ, চীন, ভিয়েতনাম, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পিএইচডি এবং মাস্টার্স কোর্সে অধ্যায়নরত ছাত্র ছাত্রীরা বিভিন্ন দেশের কমিউনিটির সামনে নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশেন করে কাগাওয়া বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার জনগণের সামনে নিজেদের দেশকে উপস্থাপন করেন।
বাংলাদেশের পক্ষ থেকে চিকেন বিরিয়ানি দিয়ে স্বাগত জানানো হয়। এসময় প্রায় ৫শ' মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রায় ২০ জন ছাত্র-ছাত্রী তাদের পরিবারসহ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্যাভিলিয়ন সাজানো হয় জাতীয় পতাকা এবং বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর সমন্বয়ে তৈরি পোস্টারের মাধ্যমে।
এ ব্যপারে কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগে পিএইচডি কোর্সে অধ্যায়নরত দেবু ভট্টাচার্য্য বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের সামনে নিজেদের দেশকে উপস্থাপন করা আমাদের নৈতিক দায়িত্ত্ব এবং এই কাজের মধ্যে এক ধরনের আনন্দ আছে।
তিনি বলেন, আমরা কাগাওয়াতে অবস্থানরত বাংলাদেশের ভাই বোনেরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশকে জাপান কমিউনিটির সামনে তুলে ধরেতে। এ ব্যপারে সবাই আন্তরিক।
- বিষয় :
- প্রবাস