ওয়াশিংটন ডিসিতে প্রবাসীদের অংশগ্রহণে হ্যান্ডবল টুর্নামেন্ট
চ্যাম্পিয়ন দল ‘একতারা’
ওয়াশিংটন ডিসি সংবাদদাতা
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ২১:৩৪
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘একতারা’।
ওয়াশিংটন ডিসিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে সম্প্রতি এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অলাভজনক কমিউনিটি উন্নয়ন সংগঠন-বাংলাদেশ এসোসিয়েন অব আমেরিকা, ইনক (বাই) ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার লি ডিস্ট্রিক্ট কমিউনিটি সেন্টারে এই টুর্নামেন্টের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েন ফোরাম ইনক (ডুয়াফি)-নীল জার্সি, অলাভজনক সামাজিক সাংস্কৃতিক সংগঠন-বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিটন ডিসি (বাগডিসি)- সাদা, বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা, ইনক (বাই)-স্কাই নীল, জর্জ মেসন ইউনিভার্সিটি-লাল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন একতারা- কমলা রংয়ের জার্সি গায়ে এই টুর্নামেন্টে অংশ নেয়। খেলায় একতারা চ্যাম্পিয়ন এবং বাগডিসি রানার্সআপ হয়।
আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট লিংকন খান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন। বাইয়ের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পরিচালক দিলশাদ চৌধুরী ছবিসহ ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি খেলা উপভোগ করেন।
- বিষয় :
- ওয়াশিংটন ডিসি