ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ওয়াশিংটন ডিসিতে জেলহত্যা দিবস পালিত

ওয়াশিংটন ডিসিতে জেলহত্যা দিবস পালিত
×

ওয়াশিংটন ডিসি প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৬:২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহযোগী মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার ৪৪তম হত্যা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।

৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফলস চার্চের কাবাব কিং রেষ্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং মহিলা আওয়ামী লীগের সহযোগিতায় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ এই আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। এতে ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাকী জেল হত্যা দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহসভাপতি মোহান্মদ আযম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগের সভাপতি রাবিউল ইসলাম রাজু, সহসভাপতি আবুবকর সিদ্দিক সাজ, গ্রেটার ওয়াশিংটন বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর সভাপতি করিম সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু সরকার।

বক্তারা জাতীয় চার নেতা - সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন জাতীয় সন্মেলনের সফলতাও ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

×