ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রী নিহত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রী নিহত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৮:৫৭

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি ছাত্রী মারা গেছেন। ড্রেক্সেল ইউনিভার্সিটির ছাত্রী মেহেরুন চৌধুরী (১৯) গত মঙ্গলবার সিটির কোবস ক্রিকে সড়ক দুর্ঘটনার শিকার হন। তাকে উদ্ধার করে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে ভর্তি করে ফিলাডেলফিয়ার পুলিশ। 

বুধবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই গাড়িতে থাকা মেহেরুনের ভাই সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মেহেরুন মুন্সীগঞ্জের গজারিয়ার লুৎফর চৌধুরী মিঠুর মেয়ে। খবর এনআরবি নিউজের।

মিলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট নুরুল হাসান জানান, অজ্ঞাতপরিচয় এক তরুণ গাড়ি চালানোর সময় মেহেরুনের গাড়িকে ধাক্কা দেয়। এতে তার গাড়ির সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।


আরও পড়ুন

×